মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, Tech Samsul

মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, Tech Samsul

 জাতিসংঘ এদিনটি উৎসর্গ করেছে মধুকর মৌমাছিদের জন্য। মৌমাছিবিশারদ অ্যান্টন জ্যাংজার ২০ মে ১৭৩৪ সালে স্লোভেনিয়ার ব্রেঞ্জিকা গ্রামে জন্মে ছিলেন। মৌমাছিপ্রেমী জ্যাংজারের জন্মদিনে সে গ্রামেই সে দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রথম মৌমাছি দিবস উদযাপন করা হয়েছিল। সেই থেকে প্রতিবছর ২০ মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।


এমন ক্ষুদ্র প্রাণীটির সঙ্গে মানুষের মধুর সম্পর্ক প্রায় আট হাজার বছর অর্থাৎ সেই নব্যপ্রস্তরযুগ থেকে। তখন থেকেই মানুষ মধু এবং মোমের জন্য এই প্রাণীটির ওপর নির্ভর করত। ষোড়শ শতাব্দীর পূর্বে যখন আজকের মতো চিনি সহজলভ্য ছিল না, সেই কালে খাবারদাবার মিষ্টি করতে প্রায় সব ক্ষেত্রেই মধুর ব্যবহার ছিল ব্যাপক। মৌমাছি প্রাণী হিসেবে ক্ষুদ্র হলেও এর ওপর নির্ভর করছে মানুষের টিকে থাকা বা না–থাকা।

আরো পড়ুন...

*

Post a Comment (0)
Previous Post Next Post